ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

২০৮-৭৯ ব্যবধানে জয়ী শুভেন্দুর, পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 66

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে নিরঙ্কুশ জয় পেয়ে প্রথমবারের মতো সরকার গঠন নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঐতিহাসিক ফলাফলের মাধ্যমে রাজ্যে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটল।

অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৭৯টি আসনে জয়লাভ করে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। নির্বাচনে বাম-কংগ্রেস জোটের ভরাডুবি হয়েছে; যেখানে কংগ্রেস ২টিতে এবং সিপিএম মাত্র ১টি আসনে জয় পেয়েছে, আর অন্যান্যরা পেয়েছে ৩টি আসন।

এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত পরাজয়। তিনি তার দীর্ঘদিনের কেন্দ্র ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম আসনেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।

ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও ষোড়শ রাউন্ড থেকে পাশা উল্টে যায় এবং শুভেন্দু অধিকারী বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

গণনার শেষ পর্যায়ে শুভেন্দুর এই জয় তৃণমূল শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জয়ের পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগে ভোট বাতিল করা হয়েছে। ওই আসনে আগামী ২১ মে পুনর্নির্বাচন এবং ২৪ মে ভোট গণনা অনুষ্ঠিত হবে।

২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এই পরাজয়কে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।

পরাজয় নিশ্চিত হওয়ার পর নবান্ন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।

পরাজয় মেনে নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ব্যাপক কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে এবং তিনি আবারও জনগণের সমর্থনে রাজনীতিতে সক্রিয় হবেন।

তবে বিজেপির এই বিশাল জয়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে। বিশ্লেষকদের মতে, রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষাই বিজেপিকে এই ভূমিধস জয় এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

২০৮-৭৯ ব্যবধানে জয়ী শুভেন্দুর, পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ

আপডেট সময় ০৯:১৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬