ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এসএমপির ইরানের তিন স্তরের শান্তি প্রস্তাব: ট্রাম্পের আপত্তিতে ঝুলে আছে সমঝোতা ভিজিট ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা; অমান্য করলেই জরিমানা ১৫টি গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন ডিজি ও চেয়ারম্যান নিয়োগ পটুয়াখালীতে ফ্ল্যাট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; রুমমেট নিখোঁজ ফ্রি ফায়ার খেলতে নিষেধ করায় দাউদকান্দিতে যুবকের আত্মহত্যা আসামি ইনুকে অভয় দিয়ে বিপাকে ২ পুলিশ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নিইনি: সংসদে নুর সংবিধান সংশোধন কমিটি: বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম চাইলেন আইনমন্ত্রী

ফ্রি ফায়ার খেলতে নিষেধ করায় দাউদকান্দিতে যুবকের আত্মহত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে অতিরিক্ত মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’-এ আসক্তির জেরে মাহাবুব (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহাবুব দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রি মাহাবুব গত ৯ মাস ধরে স্ত্রী সানজিদাকে নিয়ে গৌরীপুরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুন  এক বছরে আত্মহত্যা করেছেন ৩১০ শিক্ষার্থী, অধিকাংশই ছাত্রী  

নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, মাহাবুব দীর্ঘদিন ধরে ‘ফ্রি ফায়ার’ গেমে মারাত্মকভাবে আসক্ত ছিলেন। গেম আসক্তির কারণে তিনি কোনো কাজকর্মে মন দিতেন না। এমনকি তাঁর বাবা একটি অটোরিকশা কিনে দিলেও গেম খেলার নেশায় সেটি গ্যারেজেই পড়ে থাকত। এই বিষয় নিয়ে গত মঙ্গলবার ও বুধবার সকালে স্ত্রীর সাথে তাঁর দফায় দফায় তর্কাতর্কি ও কথা কাটাকাটি হয়। বুধবার দুপুরে সানজিদা কাজ শেষে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে মাহাবুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অল্প বয়সী যুবকদের মধ্যে এমন গেমিং আসক্তি ও তার চরম পরিণতি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

ফ্রি ফায়ার খেলতে নিষেধ করায় দাউদকান্দিতে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে অতিরিক্ত মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’-এ আসক্তির জেরে মাহাবুব (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহাবুব দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রি মাহাবুব গত ৯ মাস ধরে স্ত্রী সানজিদাকে নিয়ে গৌরীপুরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুন  প্রেমিকার বিয়ের খবর শুনে কিশোরের ফাঁস দিয়ে আত্মহত্যা