ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ঢাকাসহ ২০ জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 125

ছবি: সংগৃহীত

সারা দেশে গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় জানানো হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুরের মধ্যে দেশের ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকায় বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বিষয়ে সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে ঝোড়ো বৃষ্টির পর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর আজ সূর্যাস্ত ও আগামীকাল সূর্যোদয়ের সময়ও জানিয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা দেশে টানা কয়েকদিন ধরেই এমন বজ্রঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকাসহ ২০ জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় ১০:২১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সারা দেশে গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় জানানো হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুরের মধ্যে দেশের ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো— ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকায় বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  দুমকিতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছচাপায় ২ জন আহত