ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলন আর নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 133

ছবি সংগৃহীত

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মরহুমের পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

গোলাম সারোয়ার মিলনের রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্র রাজনীতি শেষে তিনি মূলধারার রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে দলটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হন।

তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন চড়াই-উতরাই পার করেছেন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে পুনরায় জাতীয় পার্টিতে ফিরলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন এবং মানিকগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেশের শিক্ষা ও রাজনৈতিক উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

ছাত্রদলের প্রথম সভাপতি গোলাম সারোয়ার মিলন আর নেই

আপডেট সময় ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সাবেক শিক্ষা উপমন্ত্রী ও মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু