ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 124

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন ফুটপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার কোতোয়ালি থানার পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন বুলেট। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। রাত ২টা ২৫ মিনিটে সর্বশেষ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। সে সময় তিনি জানিয়েছিলেন, বাস কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছে। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

আরও পড়ুন  কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি: রোগীদের চরম ভোগান্তি

শনিবার সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দুপুর ১টার দিকে নিহতের স্বজনেরা থানায় পৌঁছে মরদেহটি শনাক্ত করেন। এর আগে সকালে নিখোঁজ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়েছিলেন তাঁর বাবা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন জানান, মরদেহে বড় ধরণের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের ১২ ঘণ্টা পর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন ফুটপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার কোতোয়ালি থানার পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন বুলেট। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। রাত ২টা ২৫ মিনিটে সর্বশেষ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। সে সময় তিনি জানিয়েছিলেন, বাস কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছে। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

আরও পড়ুন  কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক