ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় আড়াই কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সদর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ টাকা মূল্যের এই মাদক জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়।

একই সময়ে কোস্টগার্ডের অন্য একটি দল সদর উপজেলার উত্তর দিগলদী ইউনিয়নের ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন  তেঁতুলিয়া নদীতে ডাকাতি, কোস্ট গার্ডের অভিযানে ‘শাহিন বাহিনীর’ পাঁচ জলদস্যু আটক

আটককৃত দুই মাদক কারবারির নাম-পরিচয় যাচাই শেষে জব্দকৃত গাঁজাসহ তাঁদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং উপকূলীয় এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁদের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভোলায় আড়াই কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভোলার সদর উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সদর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক এক লাখ টাকা মূল্যের এই মাদক জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়।

একই সময়ে কোস্টগার্ডের অন্য একটি দল সদর উপজেলার উত্তর দিগলদী ইউনিয়নের ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন  লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন ফিরলেন দেশে