ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 101

ছবি সংগৃহীত

গ্যাসচালিত গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করেছেন যে, জ্বালানি তেলের দাম বাড়ায় শুধুমাত্র ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, তবে গ্যাসচালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমে গেলে কোনো দীর্ঘসূত্রতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কমিয়ে আনা হবে।” তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপে নয়, বরং পাচার রোধ এবং সরকারি ভর্তুকির বোঝা কমাতে সরকার নিরুপায় হয়ে এই সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে।

রাজধানীর সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের ঘোষণা দেন শেখ রবিউল আলম। তিনি জানান, রাজধানীর প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল করতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ-এর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে মন্ত্রী বলেন, পেশাগত কাজের পাশাপাশি শরীর ও মন সতেজ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকারি কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম

আপডেট সময় ১২:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গ্যাসচালিত গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করেছেন যে, জ্বালানি তেলের দাম বাড়ায় শুধুমাত্র ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, তবে গ্যাসচালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান