ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 107

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী যাত্রী ভোগান্তি নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিমানের ভাবমূর্তি ফিরিয়ে আনতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “বিমানের অভ্যন্তরীণ ও বৈশ্বিক দুর্নীতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর লোকসানি প্রতিষ্ঠানে থাকবে না।”

দেশের পর্যটন খাতকে বিশ্বমানে নিয়ে যেতে সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  ১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “আমরা চাই পর্যটকরা যেন দার্জিলিং বা বিদেশের পরিবর্তে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক ও আধুনিক করতে পিপিপি মডেলের পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও সেবার মানোন্নয়নে বিশেষ নজরদারির কথাও উল্লেখ করেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি আশা প্রকাশ করেন, থার্ড টার্মিনাল চালু হলে আকাশপথে যোগাযোগ ও পর্যটনে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী যাত্রী ভোগান্তি নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিমানের ভাবমূর্তি ফিরিয়ে আনতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “বিমানের অভ্যন্তরীণ ও বৈশ্বিক দুর্নীতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর লোকসানি প্রতিষ্ঠানে থাকবে না।”

দেশের পর্যটন খাতকে বিশ্বমানে নিয়ে যেতে সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  প্রাথমিকে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ