ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে: প্রতিমন্ত্রী টুকু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 112

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যা বলে তাই বাস্তবায়ন করে এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরই দেশব্যাপী খাল ও নদী খনন কর্মসূচি হাতে নিয়েছেন।

প্রতিমন্ত্রী টুকু জানান, টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা। এই খনন প্রক্রিয়ার মাধ্যমে নদী দুটি তার হারানো যৌবন ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খনন কাজের স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নদীর নির্ধারিত সীমানার মধ্যেই খনন কার্যক্রম পরিচালিত হবে। নদীর জায়গা কেউ অবৈধভাবে দখল করে রাখলে প্রশাসনকে তা অবিলম্বে দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ

বক্তব্যের একপর্যায়ে বর্তমান সরকারের জনমুখী চরিত্রের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত আমলের প্রশাসনের সঙ্গে বর্তমানের মৌলিক পার্থক্য রয়েছে।

বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তাই এর প্রতিটি কার্যক্রম জনস্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। জনগণের আমানত রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনরায় খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ প্রকল্পের জন্য মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।
এই প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় ০৬:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যা বলে তাই বাস্তবায়ন করে এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরই দেশব্যাপী খাল ও নদী খনন কর্মসূচি হাতে নিয়েছেন।

প্রতিমন্ত্রী টুকু জানান, টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা। এই খনন প্রক্রিয়ার মাধ্যমে নদী দুটি তার হারানো যৌবন ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খনন কাজের স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নদীর নির্ধারিত সীমানার মধ্যেই খনন কার্যক্রম পরিচালিত হবে। নদীর জায়গা কেউ অবৈধভাবে দখল করে রাখলে প্রশাসনকে তা অবিলম্বে দখলমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  তারেক রহমান: ‘‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র ততই বাড়বে’’