ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 91

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই মণ (৭৬ কেজি) গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩। আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে এই বড় ধরনের মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানালেন ফিলিস্তিনি কর্মকর্তা

রংপুর র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালায় র‍্যাবের একটি দল। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাকে হাতে-নাতে আটক করা হয়।

র‍্যাব-১৩ আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফুলবাড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই মণ (৭৬ কেজি) গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩। আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে এই বড় ধরনের মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আরও পড়ুন  গাজায় পোলিও টিকাদান স্থগিত, ৬ লাখ শিশু ঝুঁকিতে