ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 95

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাগর শেখ বাবু (৩৭) নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিবিআই জানায়, গত ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে চালক সাগর বাবু তার অটোরিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢোকার চেষ্টা করেন। ওই সময় পূর্বানুমতি ছাড়া প্রবেশের নিয়ম না থাকায় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন তাকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর বাবু বৃদ্ধ প্রহরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় সালাহউদ্দিন রাস্তায় লুটিয়ে পড়লে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন  নথি জটিলতায় বিলম্বিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের বিচার, জামিনের অপেক্ষায় ৩০০ সাবেক বিডিআর সদস্য

পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে কলাবাগানের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করলে পরদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই ছায়া তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে গত শুক্রবার ভোরে মিরপুর ১১ নম্বর সেকশনের একটি গ্যারেজের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, গ্রেপ্তারের পর সাগর শেখ বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের অভিযান চলাকালে গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। অভিযান শেষে তার ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিহত প্রহরীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত আসামী আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে রয়েছেন এবং মামলার পরবর্তী কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন

পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযোগে সাগর শেখ বাবু (৩৭) নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিবিআই জানায়, গত ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে চালক সাগর বাবু তার অটোরিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢোকার চেষ্টা করেন। ওই সময় পূর্বানুমতি ছাড়া প্রবেশের নিয়ম না থাকায় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন তাকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর বাবু বৃদ্ধ প্রহরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় সালাহউদ্দিন রাস্তায় লুটিয়ে পড়লে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন  পাম্পে তেল নেই বলতেই চটে গেলেন চালক, এরপর যা ঘটলো তা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড