ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 110

ছবি সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং আলমগীর শেখ (৪০)। জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আলমগীর শেখকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। আহত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন  গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত অন্তত ২০

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ পরিবহনের একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে আসা একটি বাঙ্গীবোঝাই পিকআপের সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩৫

আপডেট সময় ১২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং আলমগীর শেখ (৪০)। জাহাঙ্গীর মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আলমগীর শেখকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। আহত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন  ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৯৫ জন