ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৯৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 618

ছবি সংগৃহীত

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

বন্দর আব্বাস ইরানের দক্ষিণ উপকূলে পারস্য উপসাগর ঘেঁষে অবস্থিত একটি প্রধান সমুদ্র বন্দর। রাজধানী তেহরান থেকে এটি প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতেই বন্দর আব্বাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ধরে যায়। ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি বন্দর এলাকার সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পরপরই জরুরি সেবা দল এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিস্ফোরণের ভয়াবহতায় আশপাশের এলাকাগুলো কেঁপে উঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগগুলো।

এই বিস্ফোরণের ফলে বন্দর এলাকায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং সাময়িকভাবে পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা।

বিস্ফোরণের ঘটনাটি ইরানে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলও ঘটনার দিকে নজর রাখছে।

উল্লেখ্য, বন্দর আব্বাস দীর্ঘদিন ধরেই ইরানের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দরের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানির একটি বড় অংশ সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৯৫ জন

আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

বন্দর আব্বাস ইরানের দক্ষিণ উপকূলে পারস্য উপসাগর ঘেঁষে অবস্থিত একটি প্রধান সমুদ্র বন্দর। রাজধানী তেহরান থেকে এটি প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  ২০ বছর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান