ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 413

ছবি: সংগৃহীত

বান্দরবানে এক বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল।

আরও পড়ুন  তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ

অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় তারা ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামক দু’জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে।

আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

আপডেট সময় ১২:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বান্দরবানে এক বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, সোমবার সকাল ৬টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল।

আরও পড়ুন  সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়াল সরকার