ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ছিনতাইকারীর কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 130

ছবি সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এবং তার বাবা মনজুর মোরশেদ নয়ন। চলন্ত অটোরিকশা থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশাটি উল্টে যায়, এতে তারা দুজনই আঘাতপ্রাপ্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, থিয়েটার স্কুল থেকে ক্লাস শেষ করে বাবার সাথে অটোরিকশায় বাসায় ফিরছিল ঋদ্ধি। আগারগাঁও এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাদের ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে অটোরিকশাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঋদ্ধি তার দাঁতে এবং তার বাবা পায়ে প্রচণ্ড আঘাত পান।

আরও পড়ুন  মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জন গ্রেপ্তার

ঘটনার পরপরই তাদের উদ্ধার করে মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঋদ্ধির মা সাংবাদিক রিফাত আনোয়ার গণমাধ্যমকে জানান, তারা বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

উল্লেখ্য, ২০২০ সালে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। তার এই আকস্মিক দুর্ঘটনার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছিনতাইকারীর কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

আপডেট সময় ১০:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এবং তার বাবা মনজুর মোরশেদ নয়ন। চলন্ত অটোরিকশা থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশাটি উল্টে যায়, এতে তারা দুজনই আঘাতপ্রাপ্ত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, থিয়েটার স্কুল থেকে ক্লাস শেষ করে বাবার সাথে অটোরিকশায় বাসায় ফিরছিল ঋদ্ধি। আগারগাঁও এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাদের ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে অটোরিকশাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ঋদ্ধি তার দাঁতে এবং তার বাবা পায়ে প্রচণ্ড আঘাত পান।

আরও পড়ুন  কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার