ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ; ইরানের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রেরও আপত্তি নেই দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা ৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের চুয়াডাঙ্গায় খরগোশ শিকারের অপরাধে চারজনের কারাদণ্ড জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি হিসেবে স্থানান্তর করা হয়েছে। দেশটির সামরিক সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চরম স্বাস্থ্যঝুঁকি ও বয়সের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে গত শুক্রবার সু চির আইনজীবী জানান, মিয়ানমার সরকার তাঁর মক্কেলের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে তিনি তাঁর বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, সু চিকে অবশিষ্ট সাজা ‘নির্ধারিত বাসস্থানে’ কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশিত হয়েছে।

২০২১ সালে মিন অং হ্লাইংয়ের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে ৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি সামরিক কারাগারে বন্দি ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

আরও পড়ুন  নীরবতা ঘিরে রহস্য—কোথায় অবস্থান করছেন মুহাম্মদ ইউনূস?

উল্লেখ্য, গত ৩ এপ্রিল জান্তা সরকারের নেতৃত্ব দিয়ে আসা মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।

নিউজটি শেয়ার করুন

৮০ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীকে নিজ বাসস্থানে স্থানান্তরের ঘোষণা জান্তা সরকারের

আপডেট সময় ১১:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি হিসেবে স্থানান্তর করা হয়েছে। দেশটির সামরিক সরকারের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চরম স্বাস্থ্যঝুঁকি ও বয়সের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে গত শুক্রবার সু চির আইনজীবী জানান, মিয়ানমার সরকার তাঁর মক্কেলের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে তিনি তাঁর বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, সু চিকে অবশিষ্ট সাজা ‘নির্ধারিত বাসস্থানে’ কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশিত হয়েছে।

২০২১ সালে মিন অং হ্লাইংয়ের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে ৮০ বছর বয়সী এই নোবেলজয়ী নেত্রী মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি সামরিক কারাগারে বন্দি ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

আরও পড়ুন  অভিযানে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, রাজশাহীতে উত্তেজনা