ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 182

ছবি সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ২০২৬-বি ব্যাচে জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি ভিন্ন শাখায় মোট ৪৫০ জন পুরুষ নাবিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

শাখাভিত্তিক পদসংখ্যা ও যোগ্যতা:

আরও পড়ুন  মায়ানমারে ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

নৌবাহিনীর এই নিয়োগ প্রক্রিয়ায় ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় সর্বোচ্চ ৩০০ জন নিয়োগ দেওয়া হবে, যার জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ এসএসসি পাস হতে হবে। রেগুলেটিং শাখায় ১৫ জন, রাইটার শাখায় ১৮ জন এবং স্টোর শাখায় ১৮ জন নিয়োগ দেওয়া হবে; এই পদগুলোর জন্য যেকোনো বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ এসএসসি পাস হতে হবে। মেডিকেল শাখায় ১৮ জন নিয়োগ দেওয়া হবে, যার জন্য জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৫০ সহ এসএসসি পাস বাধ্যতামূলক।

এছাড়া কুক শাখায় ৩৫ জন এবং স্টুয়ার্ড শাখায় ২০ জন নিয়োগ দেওয়া হবে (ন্যূনতম জিপিএ ২.৫০)। টোপাস শাখায় ২০ জন নিয়োগ দেওয়া হবে, যার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। এমওডিসি (নৌ) শাখায় ৮ জন নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।

শারীরিক যোগ্যতা ও বয়সসীমা:

শারীরিক উচ্চতার ক্ষেত্রে সিম্যান ও এমওডিসি পদের জন্য ১৬৭.৫ সেমি (৫ ফুট ৬ ইঞ্চি), রেগুলেটিং শাখার জন্য ১৭২.৫ সেমি (৫ ফুট ৮ ইঞ্চি) এবং অন্যান্য সব শাখার জন্য ১৬২.৫ সেমি (৫ ফুট ৪ ইঞ্চি) উচ্চতা থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি ও প্রসারিত অবস্থায় ৮১ সেমি হতে হবে। বয়সসীমা ১ জুলাই ২০২৬ তারিখে নাবিক পদের জন্য ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি পদের জন্য ১৭ থেকে ২২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত এবং সাতার জানাবশ্যক।

আবেদন পদ্ধতি ও ফি:

আগ্রহী প্রার্থীদের নৌবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট (www.joinnavy.navy.mil.bd) এ প্রবেশ করে ‘Sailor Section’ থেকে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৩০০ টাকা বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। আবেদন প্রক্রিয়া শেষে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে।

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র:

আগামী ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত তিনটি প্রধান কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— বানৌজা ঢাকা (খিলক্ষেত), বানৌজা তিতুমীর (খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র (টাইগার পাস, চট্টগ্রাম)। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন, ভাতা, বিনামূল্যে পোশাক, আবাসন, রেশন এবং উন্নত চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া বিদেশ ভ্রমণ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগও থাকবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ

আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬