ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ জ্বালানিখাতের সংকট উত্তরণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনা এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সরবরাহ কমেছে, বিদ্যুৎ সংকটের আশঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ উত্তপ্ত দিল্লি, বন্ধ মেট্রো: তেলাপোকা দমনে কঠোর পুলিশ, ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল চট্টগ্রামে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৩ তেলাপোকার আন্দোলনের সমর্থনে গানের মুক্তি পেছালেন গায়ক আরমান মালিক তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 134

ছবি: সংগৃহীত

দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা নিরসন করে শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার রাজধানীর নায়েমে সরকারি কলেজের শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী উল্লেখ করেন যে, অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও বোর্ডগুলো পরীক্ষা নিতে পরবর্তী বছরের এপ্রিল বা জুন মাস পর্যন্ত সময় নিচ্ছে, যা শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে এবং জাতীয় পর্যায়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শিক্ষকদের জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, শিক্ষার মেরুদণ্ড সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই ন্যস্ত। তিনি শিক্ষা খাতকে একটি ‘ইবাদতখানা’র সঙ্গে তুলনা করে শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো গড়ে তোলার আহ্বান জানান। ড. মিলন আরও বলেন, উন্নত বাংলাদেশ গঠন একটি সামগ্রিক জাতীয় অঙ্গীকার, যার মূল কারিগর হলেন শিক্ষকরা।
প্রশিক্ষণ শেষে শিক্ষকদের দেওয়া লিখিত সুপারিশ ও মতামতগুলো শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ১০:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬