ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান রাষ্ট্রপতি বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে বিল পাস ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, আক্রান্ত হয়ে হাসপাতালে ১,৪৯২ ফিলিস্তিনিদের পাশে সবসময় থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় নয়, শুধু প্রধানমন্ত্রী: নিজ দপ্তর থেকেই নির্দেশনা বাস্তবায়ন প্রধানমন্ত্রীর গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল র‍্যাব বিলুপ্ত করা: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি ‘আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষও ভাবেনি: ধর্মমন্ত্রী ইরানকে হুথিদের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ পাকিস্তানের ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 161

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ১৩ দিনের বিরতি শেষে আজ বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৪টি বিষয়ে এখনো সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য হয়নি। আজ রাতের বৈঠকে এই অমীমাংসিত অধ্যাদেশগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই অধ্যাদেশগুলো সংসদে পাস করার বাধ্যবাধকতা থাকায় আজকের রাতের বৈঠকটি অত্যন্ত গুরুত্ব বহন করছে।

আরও পড়ুন  ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে আজ রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ১৩ দিনের বিরতি শেষে আজ বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু হয়েছে। সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৪টি বিষয়ে এখনো সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য হয়নি। আজ রাতের বৈঠকে এই অমীমাংসিত অধ্যাদেশগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই অধ্যাদেশগুলো সংসদে পাস করার বাধ্যবাধকতা থাকায় আজকের রাতের বৈঠকটি অত্যন্ত গুরুত্ব বহন করছে।

আরও পড়ুন  ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ