ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 177

ছবি: সংগৃহীত

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের অসন্তোষের কথা তুলে ধরেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি অনুধাবন করেছেন যে বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই পুলিশ বাহিনীকে একটি ঐতিহ্যমণ্ডিত ও গ্রহণযোগ্য পোশাক উপহার দিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে নয়, বরং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনবল বৃদ্ধি এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই নতুন বাস্তবতায় তাঁদের দায়িত্ব অনেক বেশি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি চেইন অব কমান্ড এবং শৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে প্রকৃত সেবার মানসিকতা খুঁজে পায়। 

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালাল দুই আসামি

এছাড়া আধুনিক যুগের সাথে তাল মেলাতে সাইবার অপরাধ দমনসহ তথ্যপ্রযুক্তির কারিগরি জ্ঞান অর্জনে পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের অসন্তোষের কথা তুলে ধরেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জানান, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি অনুধাবন করেছেন যে বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই পুলিশ বাহিনীকে একটি ঐতিহ্যমণ্ডিত ও গ্রহণযোগ্য পোশাক উপহার দিতে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে নয়, বরং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনবল বৃদ্ধি এবং একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই নতুন বাস্তবতায় তাঁদের দায়িত্ব অনেক বেশি। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি চেইন অব কমান্ড এবং শৃঙ্খলার প্রতি অনুগত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে প্রকৃত সেবার মানসিকতা খুঁজে পায়। 

আরও পড়ুন  ভারতের ওড়িশা সীমান্তে গোলাগুলিতে ১৪ জন নিহত