ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 183

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশসহ ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান। অন্য দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।

বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ তথ্য জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, উল্লেখিত ছয় দেশের জাহাজ যুদ্ধকালীন সময়েও নিরাপদে চলাচলের সুযোগ পাবে।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশ ইতোমধ্যে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে যেসব দেশকে ‘মিত্র’ হিসেবে বিবেচনা করা হয়, তাদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই এই নিরাপত্তা সুবিধা দেওয়া হচ্ছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এখানে নিয়ন্ত্রণ আরোপ করে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং দামও বেড়েছে।

এর আগে ইরান জানায়, এই নিয়ন্ত্রণ শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জন্য প্রযোজ্য হবে। মিত্র বা নিরপেক্ষ দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। তবে নতুন নিয়ম অনুযায়ী, হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

এদিকে ইরানি সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, ভবিষ্যতে হরমুজ দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর টোল আরোপের বিষয়েও আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরান

আপডেট সময় ০৪:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশসহ ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান। অন্য দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।

বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ তথ্য জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, উল্লেখিত ছয় দেশের জাহাজ যুদ্ধকালীন সময়েও নিরাপদে চলাচলের সুযোগ পাবে।

আরও পড়ুন  ইরানের প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা