ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
শিক্ষার্থীদের আন্দোলন: প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী রোগী ও স্বাস্থ্যকর্মীর জন্য দ্বিমুখী স্বাস্থ্য অ্যাপের প্রস্তাব রূপপুর প্রকল্পে কর্মরত প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক: সংসদে বিজ্ঞানমন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ‘দস্যু রাষ্ট্রে’ রূপ নিয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, জোরপূর্বক ধর্মান্তর, উপাসনালয়ে ভাঙচুর ও নারী নির্যাতনের ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার, ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও অরুণাচলসহ ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

বুলু আরও বলেন, বাংলাদেশে প্রায় ৪৫ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। তবে ভারতে সংখ্যালঘুদের ওপর সংঘটিত ঘটনাগুলো উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  কলকাতায় হামলার হুমকির মুখে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন মমতার; প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে এবং মানুষ নিজ নিজ ধর্ম পালন করছেন। তবে ভারতে মুসলমানসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি পার্শ্ববর্তী দেশেও শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে দেশটির সচেতন ও শিক্ষিত সমাজকে এগিয়ে এসে সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্তা দাবি করেন, ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নতুন নয়। অতীতের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, জোরপূর্বক ধর্মান্তর, উপাসনালয়ে ভাঙচুর ও নারী নির্যাতনের ঘটনার আন্তর্জাতিক তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার, ১৪ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও অরুণাচলসহ ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

বুলু আরও বলেন, বাংলাদেশে প্রায় ৪৫ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। তবে ভারতে সংখ্যালঘুদের ওপর সংঘটিত ঘটনাগুলো উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল