ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 197

ছবি: সংগৃহীত

বিমান ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়।

আরও পড়ুন  লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫

পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০

আপডেট সময় ১২:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

বিমান ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়।

আরও পড়ুন  ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত, আহত ১৯