ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 233

ছবি সংগৃহীত

নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের প্রথম এক মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কারমুখী পদক্ষেপের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি জানান, গত ২৮ দিনে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, সুশাসন, শিক্ষা ও জননিরাপত্তাসহ প্রতিটি খাতে অভূতপূর্ব কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। এই অল্প সময়ে নেওয়া পদক্ষেপগুলোকে জনগণের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে।

সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষায় ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় সেবকদের মাসিক সম্মানীর ব্যবস্থা করা। কৃষি খাতে প্রায় ২৭ হাজার কৃষককে কার্ড প্রদান ও ১২ লাখ প্রান্তিক কৃষকের ক্ষুদ্র ঋণ মওকুফের পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরার মাধ্যমে ভিভিআইপি প্রটোকল হ্রাস এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণের সুবিধা বাতিলের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাজার মনিটরিং, জ্বালানি সরবরাহ সচল রাখা এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম শিথিল করা হয়েছে। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রতি বছর পুনর্ভর্তি ফি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংক গ্যারান্টি সহায়তা এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের কাজ শুরু হয়েছে।
এছাড়া জনস্বাস্থ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর নির্দেশনার মতো জনবান্ধব পদক্ষেপগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে

আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের প্রথম এক মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কারমুখী পদক্ষেপের খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি জানান, গত ২৮ দিনে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, সুশাসন, শিক্ষা ও জননিরাপত্তাসহ প্রতিটি খাতে অভূতপূর্ব কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। এই অল্প সময়ে নেওয়া পদক্ষেপগুলোকে জনগণের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে।

সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষায় ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় সেবকদের মাসিক সম্মানীর ব্যবস্থা করা। কৃষি খাতে প্রায় ২৭ হাজার কৃষককে কার্ড প্রদান ও ১২ লাখ প্রান্তিক কৃষকের ক্ষুদ্র ঋণ মওকুফের পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরার মাধ্যমে ভিভিআইপি প্রটোকল হ্রাস এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণের সুবিধা বাতিলের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এটাই সরকারের প্রতিশ্রুতি: প্রেস সচিব