ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 205

ছবি: সংগৃহীত

গত আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) নতুন নেতৃত্ব এসেছে। ফারুক আহমেদ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে নতুন দুই পরিচালককে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সভা শেষে বিসিবির পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানান। ক্রিকেট পরিচালনা বিভাগ এবং নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্বে থাকবেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ব্যাখ্যা চাইল বিসিবি

এছাড়াও, বিসিবি সভাপতি ফারুক আহমেদ মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির দায়িত্বে থাকবেন। ফিন্যান্স, গেম ডেভেলপমেন্ট এবং লজিস্টিক ও প্রটোকল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিম সিনহাকে। ডিসিপ্লিন কমিটি এবং এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন সাইফুল আলম চৌধুরী স্বপন। আকরাম খান টুর্নামেন্ট ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে আছেন, মাহবুব আলম গ্রাউন্ডস কমিটির দায়িত্বে এবং মেডিকেল কমিটির দায়িত্ব পেয়েছেন মনজুরুল আলম।

গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবির পুরনো নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজনসহ বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করেন। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও এই তালিকায় রয়েছেন।

পদত্যাগের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে পরিচালকের দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। তবে অন্যান্য শূন্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

এক নজরে বিসিবি কমিটি:

ক্রিকেট পরিচালনা বিভাগ- নাজমুল আবেদীন ফাহিম

ফাইন্যান্স – ফাহিম সিনহা

ডিসিপ্লিন – সাইফুল আলম স্বপন

গ্রাউন্ডস- মাহবুব আনাম

ফ্যাসিলিটি – আকরাম

আম্পায়ার – ইফতেখার রহমান মিঠু

মার্কেটিং: ফারুক আহমেদ

টেন্ডার – মাহবুব আনাম

মিডিয়া- ইফতেখার রহমান মিঠু

অডিট – সালাউদ্দিন

উইমেন’স – নাজমুল আবেদীন ফাহিম

লজিস্টিকস – ফাহিম সিনহা

সিকিউরিটি – ফাঁকা

ওয়ার্কিং কমিটি – ফাঁকা

এইচপি- মাহবুব আনাম

বাংলাদেশ টাইগার্স -কাজী ইনাম

ওয়েলফেয়ার কমিটি-মঞ্জুর আলম

মেডিকেল: মঞ্জুর আলম

নিউজটি শেয়ার করুন

বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব?

আপডেট সময় ১১:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

গত আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) নতুন নেতৃত্ব এসেছে। ফারুক আহমেদ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি, যেখানে নতুন দুই পরিচালককে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সভা শেষে বিসিবির পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানান। ক্রিকেট পরিচালনা বিভাগ এবং নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্বে থাকবেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন  সাকিবকে জাতীয় দলে বিবেচনা, শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নিবে বিসিবি