ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

তেহরানে নতুন করে হামলা ইসরায়েলের, রিয়াদের কাছে ড্রোন ভূপাতিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 113

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে নতুন করে হামলা ও উত্তেজনা বেড়েছে। তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানজুড়ে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে। একই সময় লেবাননের রাজধানী বৈরুতেও হামলার আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়াকে না জানিয়েই তাদের ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের উপকণ্ঠে সাম্প্রতিক বিমান হামলায় এখন পর্যন্ত ৬৪০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ৬০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সেখানে হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি থাকা দেশগুলো যদি সেগুলো বন্ধ না করে, তাহলে হামলা অব্যাহত থাকবে।

তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তিনি এই পদে দায়িত্ব নেন।
এদিকে সৌদি আরব জানিয়েছে, দেশের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদ এলাকার কাছেও ড্রোন শনাক্ত করা হয়।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে এই যুদ্ধ দ্রুতই মধ্যপ্রাচ্যের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

তেহরানে নতুন করে হামলা ইসরায়েলের, রিয়াদের কাছে ড্রোন ভূপাতিত

আপডেট সময় ০৪:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে নতুন করে হামলা ও উত্তেজনা বেড়েছে। তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানজুড়ে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে। একই সময় লেবাননের রাজধানী বৈরুতেও হামলার আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  জনগণের নির্বাচিত সরকারের সাথেই কাজ করব: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন