ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

চব্বিশের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 138

ছবি: বিটিভির সৌজন্যে

দীর্ঘ ২০ মাসের রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেরিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই অধিবেশনে সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান কক্ষে প্রবেশ করলে সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যরা টেবিল চাপড়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান। সংসদ সদস্য হিসেবে এটিই সংসদে তাঁর প্রথম উপস্থিতি।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য ঘোষণা করেন।

অধিবেশনের শুরুতে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ড. মোশাররফের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বিরোধী দলসহ সকল সদস্যের কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন  আজ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সর্বদলীয় বৈঠক

পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এই প্রক্রিয়ায় সমর্থন জানালেও সংসদীয় শিষ্টাচার অনুযায়ী আগে থেকে আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৩ জুলাই দ্বাদশ সংসদের শেষ বাজেট অধিবেশনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে।

আজকের এই প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধান অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। আজকের এই যাত্রার মাধ্যমে বাংলাদেশে এক নতুন সংসদীয় যুগের সূচনা হলো।

নিউজটি শেয়ার করুন

চব্বিশের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু

আপডেট সময় ০১:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬