ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 224

ছবি সংগৃহীত

রাজশাহীর চারঘাটে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি নেতা এরশাদ আলীকে (৬৫) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় এই মামলাটি করেন।
মামলায় রাজশাহী-৬ আসনের বিএনপির সাবেক মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ আরও ৭ জনকে মামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং আনোয়ার হোসেন উজ্জ্বল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ এই হত্যাকাণ্ড।
আগামী ৯ এপ্রিল একটি ধর্মীয় জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার জুমার নামাজের পর সিপাইপাড়া জামে মসজিদে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ করা হয়েছে, সেখানে উজ্জ্বল গ্রুপের সমর্থকরা চাঁদ অনুসারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অভিযুক্তরা জনবিচ্ছিন্ন হয়ে এখন খুনের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
অন্যদিকে, প্রধান আসামি আনোয়ার হোসেন উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি গত ছয় দিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মামলায় জড়ানো হয়েছে। তিনি একে পারিবারিক ও মসজিদ কমিটি সংক্রান্ত বিরোধের ফল বলে উল্লেখ করেন।
চারঘাট থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এসআই সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন  নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহীর চারঘাটে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি নেতা এরশাদ আলীকে (৬৫) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে নিহতের ছেলে রিমন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় এই মামলাটি করেন।
মামলায় রাজশাহী-৬ আসনের বিএনপির সাবেক মনোনয়নবঞ্চিত নেতা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ আরও ৭ জনকে মামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং আনোয়ার হোসেন উজ্জ্বল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ এই হত্যাকাণ্ড।
আগামী ৯ এপ্রিল একটি ধর্মীয় জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার জুমার নামাজের পর সিপাইপাড়া জামে মসজিদে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ করা হয়েছে, সেখানে উজ্জ্বল গ্রুপের সমর্থকরা চাঁদ অনুসারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অভিযুক্তরা জনবিচ্ছিন্ন হয়ে এখন খুনের মাধ্যমে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তিনি দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
অন্যদিকে, প্রধান আসামি আনোয়ার হোসেন উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি গত ছয় দিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মামলায় জড়ানো হয়েছে। তিনি একে পারিবারিক ও মসজিদ কমিটি সংক্রান্ত বিরোধের ফল বলে উল্লেখ করেন।
চারঘাট থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এসআই সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন  নূর আলী বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিং মামলা