ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3559

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের ভোট প্রদান ঘিরেও রয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা কোথায় ভোট দেবেন—সে তথ্য প্রকাশ করা হয়েছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ ভোটার এলাকার কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি ৮৬ নম্বর সড়কের ১/ডি এলাকায় অবস্থিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবে মত দিল জামায়াতে ইসলামী, অপেক্ষায় বিএনপি

স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে—

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে,
বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এ ছাড়া ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,
আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন। বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্যের ভোটকেন্দ্র হলো—

সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি নেতাদের ভোটকেন্দ্র সংক্রান্ত এই তথ্য দলীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

আপডেট সময় ১২:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ সময় পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতাদের ভোট প্রদান ঘিরেও রয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতারা কোথায় ভোট দেবেন—সে তথ্য প্রকাশ করা হয়েছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ ভোটার এলাকার কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। কেন্দ্রটি ৮৬ নম্বর সড়কের ১/ডি এলাকায় অবস্থিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

আরও পড়ুন  নেপালে জেন-জি প্রজন্মের জোয়ার; নতুন রাজনৈতিক শক্তির উত্থানে রায় দিচ্ছে ভোটাররা