ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এজলাসে ঢুকে আদালতের কাজে বাধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাইদুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে নিজ চেম্বার থেকে তাঁর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আদালত বর্জনের একপর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে এজলাস ভাঙচুর করে কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও দেখা গেছে।

জানা গেছে, ওই ঘটনায় লিংকনকে আটকের পর একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাঁকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন  ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

পুলিশ আইনজীবী লিংকনকে আদালতের গারদখানায় রাখলে সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন। বর্তমানে আদালত চত্বরে বিপুলসংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বাগ্‌বিতণ্ডা হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

আদালতে বিক্ষোভরত বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা বিক্ষোভ করে মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত তাঁকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম বলেন, আইনজীবী নেতাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এজলাসে ঢুকে আদালতের কাজে বাধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

আপডেট সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাইদুর রহমান লিংকনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা-পুলিশ। আজ বুধবার বেলা ১২টার দিকে নিজ চেম্বার থেকে তাঁর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার আদালত বর্জনের একপর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে এজলাস ভাঙচুর করে কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকেও দেখা গেছে।

জানা গেছে, ওই ঘটনায় লিংকনকে আটকের পর একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাঁকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন  বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত