ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 172

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন— এটাই স্বাধীনতার মূল চেতনা। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করা হয়েছিল।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত

ইশরাক হোসেন বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের একেক প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক

আপডেট সময় ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন— এটাই স্বাধীনতার মূল চেতনা। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করা হয়েছিল।

আরও পড়ুন  চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন