ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3594

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদল যোগ দেবে বলে ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

এদিকে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে হাইকমিশন সূত্র জানায়, একই সময়ে ভারতে একটি আন্তর্জাতিক এআই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ফ্রান্সের প্রেসিডেন্টসহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তাঁর পরিবর্তে লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৪টায় একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ এলাকায় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

আপডেট সময় ০৫:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদল যোগ দেবে বলে ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন  তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল