ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নেপালে নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে ‘ভয় পান’ পাকিস্তানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা দিল্লিতে জরাজীর্ণ ভবন সংস্কার করে চলছিল ছাত্রাবাস দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনে আস্থা রেখেই টেস্ট দল ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে হরমুজের বাইরেও নতুন সীমানা ঘোষণা করছে ইরান মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ এশিয়া কাপ, ফুটবল ও টেনিস, আজ টিভিতে যত খেলা

ত্রয়োদশ নির্বাচন ঘিরে অভিযোগ: কাল রাজধানীতে জামায়াত জোটের সমাবেশ ও মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 319

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী অনিয়মের অভিযোগ তুলে সোমবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার দুপুরে নির্বাচন কমিশনে জোট নেতাদের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম-এর উত্তর গেট থেকে প্রতিবাদ সভা শুরু হবে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

সংবাদ সম্মেলনে আযাদ বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার বিভিন্ন ঘটনা উদ্বেগজনক। সহিংসতা বন্ধ না হলে জোট রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের কথাও জানান।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

জোটের পক্ষ থেকে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে জোটের এজেন্টদের বের করে দেওয়া, গণনা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি, ফলাফল শিটে ঘষামাজা ও পুনর্লেখন এবং কোথাও কোথাও এজেন্টের স্বাক্ষর না নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

ঢাকা-৬ আসনের একটি কেন্দ্রে পেনসিলে ফল লেখা এবং এজেন্টের নাম পরিবর্তনের অভিযোগ তুলে ফলাফল শিটের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আযাদ।

নারীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন জেলা থেকে সহিংসতার তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ নির্বাচন ঘিরে অভিযোগ: কাল রাজধানীতে জামায়াত জোটের সমাবেশ ও মিছিল

আপডেট সময় ০৫:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী অনিয়মের অভিযোগ তুলে সোমবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার দুপুরে নির্বাচন কমিশনে জোট নেতাদের বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম-এর উত্তর গেট থেকে প্রতিবাদ সভা শুরু হবে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

সংবাদ সম্মেলনে আযাদ বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার বিভিন্ন ঘটনা উদ্বেগজনক। সহিংসতা বন্ধ না হলে জোট রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের কথাও জানান।

আরও পড়ুন  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধ’: রাজশাহী-১ আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ