ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4425

ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় আজিরন নেছা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আজিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে স্থানীয় বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান। আধ ঘন্টা পর বাসায় ফিরে এসে তিনি রুমের ভেতর তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন  গাজীপুরে ৮ ইউনিটে উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী তার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভোরে আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় আজিরন নেছা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আজিরন নেছা (২৮) ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে স্থানীয় বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান। আধ ঘন্টা পর বাসায় ফিরে এসে তিনি রুমের ভেতর তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন  শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে