ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন তিনজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3451

ছবি: সংগৃহীত

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসন থেকে পৃথকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। এই তিনজনই চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গ্রামটির নাম গহিরা। এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার লোকজনের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। সাঈদ আল নোমান নির্বাচিত হয়েছেন নগরের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসন থেকে। তিনজনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম সম্পর্কে চাচা-ভাতিজা। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

আরও পড়ুন  শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন: নিরাপত্তা উপদেষ্টা

গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা। তাঁদের বাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে সাঈদ আল নোমানের বাড়ি। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।

বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দাদের একজন নুর উদ্দিন চৌধুরী। তিনি গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের মধ্যে গহিরা একমাত্র গ্রাম যেখান থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচিত সংসদ সদস্যরা নিজ সংসদীয় এলাকা ছাড়াও নিজেদের গ্রামের উন্নয়নে অবদান রাখবেন, বাসিন্দাদের সেটিই প্রত্যাশা।’

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গহিরা গ্রামের বাসিন্দা ছিলেন। পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এই গ্রামে। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাবা।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী চৌধুরী মহিবুল হাসান, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়িও এই গহিরা গ্রামে।

রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার পাশাপাশি নির্বাচিত আরও দুজন সংসদ সদস্যের বাড়িও এই এলাকায়। তাঁরাও এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন। গ্রামের জন্য এটি খুবই সুসংবাদ।’

প্রয়াত সালাউদ্দিন কাদের ও আবদুল্লাহ আল নোমানের কবর গহিরা গ্রামে। এলাকায় নিয়মিত যাতায়াত রয়েছে তাঁদের ছেলে হুম্মাম কাদের ও সাঈদ আল নোমানের। তাঁরা দুজনই নিজ সংসদীয় আসনের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গহিরা গ্রাম থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টিকে এলাকার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন গহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ। তিনি সাংবাদিকদের বলেন, গ্রামের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি বাকি দুজনও অবদান রাখতে পারেন। এতে এলাকার লোকজন উপকৃত হবেন।

নিউজটি শেয়ার করুন

এক গ্রাম থেকেই সংসদ সদস্য হলেন তিনজন

আপডেট সময় ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসন থেকে পৃথকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাঁরা। এই তিনজনই চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গ্রামটির নাম গহিরা। এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার লোকজনের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে নির্বাচিত হন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। সাঈদ আল নোমান নির্বাচিত হয়েছেন নগরের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসন থেকে। তিনজনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম সম্পর্কে চাচা-ভাতিজা। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

আরও পড়ুন  সংবিধান সংস্কার পরিষদে আজ শপথ নেবে না বিএনপির এমপিরা