ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

নির্বাচনের ফলাফল ধাপে ধাপে প্রকাশ হবে: ইসি সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1010

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে না। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে এসব ফল জনসমক্ষে প্রকাশ করবে।

আরও পড়ুন  জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব

তিনি জানান, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও আলাদা ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। কাঠামোগত যাচাই-বাছাইয়ের কারণে পোস্টাল ব্যালটের ফল আসতে তুলনামূলকভাবে কিছুটা সময় লাগতে পারে। তবে ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না বলে তিনি আশ্বস্ত করেন। ইসি সচিব বলেন, কোনো কোনো আসনে ১২০টির বেশি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের ফলাফল এবং রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পোস্টাল ব্যালট কেন্দ্র মিলিয়ে একসঙ্গে সংকলন করতে হয়। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সংকলন কার্যক্রম শুরু হবে। এ সময়সূচি রিটার্নিং কর্মকর্তারা আগেই ঘোষণা করেছেন। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৯৯ আসনের ব্যালট পেপারসহ সব নির্বাচনি উপকরণ ইতোমধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে।

সাংবাদিকদের উদ্দেশে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নিয়মিত তথ্য দেবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাও প্রদান করবে। একই সঙ্গে অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্ভুল ভোটার তালিকা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া বড় চ্যালেঞ্জ ছিল। তিনি জানান, আইনে সংশোধনের মাধ্যমে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুটি ব্যালটে ভোটগ্রহণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, একটি ব্যালটে আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণ হবে, আর অন্য ব্যালটে দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামাজিক কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত আসবে। এই দুটি প্রক্রিয়া একসঙ্গে পরিচালনা করা চ্যালেঞ্জ হলেও কমিশন ধাপে ধাপে তা মোকাবিলা করেছে। তিনি আরও জানান, ২৯৯ আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রয়েছে, যা পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

বিদেশি সংবাদকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এটি বিনামূল্যে পরিচালিত হচ্ছে এবং সংবাদকর্মীদের কাজের সুবিধার্থে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, লক্ষ্য একটাই—উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের ফলাফল ধাপে ধাপে প্রকাশ হবে: ইসি সচিব

আপডেট সময় ০৪:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে না। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে এসব ফল জনসমক্ষে প্রকাশ করবে।

আরও পড়ুন  ইইউ’র সহায়তায় ভোটার সচেতনতা বৃদ্ধি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে