ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নীলফামারীতে প্রতিমা ভাঙচুর, একজন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 1114

ছবি: সংগৃহীত

নীলফামারীতে কালীমন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের মঈন খানের ছেলে।

আরও পড়ুন  কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

কালীমন্দিরের সভাপতি পঙ্কজ কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গ্রামের নারীরা পূজা করার জন্য মন্দিরে গেলে তারা যুবককে মূর্তিগুলো ভাঙতে দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে প্রতিমা ভাঙচুর, একজন গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীতে কালীমন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের মঈন খানের ছেলে।

আরও পড়ুন  রংপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার