ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৩১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 740

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ এক দিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জনে। আর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন।

সর্বশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং ২ জন রাজশাহী বিভাগে অবস্থান করছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায়ই ১৫৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৩১১

আপডেট সময় ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৪৯ রোগী