ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

“মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি: গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 704

ছবি সংগৃহীত

১৫ দিনের ইনজুরি বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, এবং তার আগমনে বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। বদলি হিসেবে নামার পর মেসির এক গোল এবং এক অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।

আরও পড়ুন  মঞ্চে ফিরেই মেসির ম্যাজিকাল গোল, ড্র নিয়েই সন্তুষ্ট মায়ামি

মেসির ফেরার বিষয়টি আগে থেকেই জানা ছিল, তবে তাকে প্রথম একাদশে রাখা হয়নি। বিরতির পরপরই তিনি মাঠে নামেন। মায়ামি শুরুতেই দারুণ খেলছিল, ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায়। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলের মাধ্যমে গ্যালাক্সি সমতায় ফেরে।

এরপর মেসি মাঠে আসেন। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন, যা চলতি মৌসুমে মেজর সকার লিগে তার ১৯তম গোল।

শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন মেসি। ৮৯ মিনিটে তার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ফলে ইন্টার মায়ামি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এটি মায়ামির এবারের লিগে ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট এগিয়ে। মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

“মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি: গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়”

আপডেট সময় ০১:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

১৫ দিনের ইনজুরি বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, এবং তার আগমনে বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। বদলি হিসেবে নামার পর মেসির এক গোল এবং এক অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।

আরও পড়ুন  ইউরোপ থেকে আমেরিকা - মেসির মনে এমএলএসের খেলার পরিকল্পনা সবসময়ই ছিল