ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

প্রধান উপদেষ্টার সফরে ফোকাস: অভিবাসন ও বিনিয়োগের নতুন দিগন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 687

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হবে, যেখানে অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ রাষ্ট্র  – প্রধান উপদেষ্টা 

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। শফিকুল আলম জানান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে এই সফর, বিশেষ করে প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে।

সফরের মূল উদ্দেশ্য হল অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠা করা। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া পৌঁছানোর পর গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে।

মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক সই।

সফরের শেষে সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করা হবে। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সফরে ফোকাস: অভিবাসন ও বিনিয়োগের নতুন দিগন্ত

আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হবে, যেখানে অভিবাসন ও বিনিয়োগের বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

আরও পড়ুন  কাতারে রোহিঙ্গা ইস্যুতে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা