ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 734

ছবি সংগৃহীত

দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

এই প্রথম কোনো রায় দেওয়ার জের ধরে করা মামলায় কোনো সাবেক প্রধান বিচারপতিকে রিমান্ডে নেওয়া হলো। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

আরও পড়ুন  সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর, জামিন নামঞ্জুর

মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত ১০ দিনের পরিবর্তে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে গত বছরের ২৭শে অগাস্ট শাহবাগ থানায় একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেখানে অভিযোগ করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হলে তাকে খুশী করার জরার জন্য ত্রয়োদশ সংশোধনী মামলায় সংক্ষপ্তি আদেশ পরিবর্তন করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছিলেন।

গত ২৪শে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওইদিন সন্ধ্যায় মি. হককে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এবিএম খায়রুল হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান। তিনি ২০১০ সালের পহেলা অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ই মে পর্যন্ত প্রধান বিচারপতির হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

এই প্রথম কোনো রায় দেওয়ার জের ধরে করা মামলায় কোনো সাবেক প্রধান বিচারপতিকে রিমান্ডে নেওয়া হলো। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

আরও পড়ুন  শাহবাগ-পল্টন থানার দুই মামলায় আনিসুল হকসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর