ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 622

ছবি সংগৃহীত

টানা ভারি বৃষ্টিপাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই বিপর্যয়ের সৃষ্টি হয়।

বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ভবন ধসে চাপা পড়ে মারা গেছেন। অন্যরা কেউ পানিতে ডুবে গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ মহাসচিবের

রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর আশপাশে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

পাঞ্জাবজুড়ে অব্যাহত বর্ষণে বহু সড়ক ও এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরগুলোতে অনেক ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানে মৃত্যু হয়েছে প্রায় ১৮০ জনের, যাদের অর্ধেকের বেশি শিশু।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ প্রস্তুতির সঙ্গে কাজ করছে। জনগণ যেন সতর্কতামূলক নির্দেশনা মেনে চলে।”

চাওয়াল শহরে মাত্র ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কাজ করছে রেসকিউ বোট। আকাশপথে সহায়তা দিতে সেনাবাহিনীর হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব সরকার সতর্ক করে জানিয়েছে, সাপ্তাহিক ছুটির সময়জুড়ে আরও বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এ কারণে রাজ্যজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি যেসব দেশে পড়ছে, পাকিস্তান তাদের অন্যতম। দেশটির ২৪ কোটিরও বেশি জনগণ ক্রমেই চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ এক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে চলে যায় এবং প্রাণ হারান অন্তত ১ হাজার ৭০০ জন। এখনো অনেক অঞ্চল সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ

আপডেট সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

টানা ভারি বৃষ্টিপাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৬৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই বিপর্যয়ের সৃষ্টি হয়।

বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ভবন ধসে চাপা পড়ে মারা গেছেন। অন্যরা কেউ পানিতে ডুবে গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

আরও পড়ুন  পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ২০টিরও বেশি সামরিক স্থাপনায় আঘাত