ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 483

ছবি সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এলাকায় একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী দৈনিক ডন জানায়, দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল।
ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন  বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি ফোনকল পান। এরপর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরও ৭ জন মারা যান। আহত ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত সবাই একই পরিবারের সদস্য। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাবের দিকে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ১২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এলাকায় একটি ট্রাক খালে পড়ে এক পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী দৈনিক ডন জানায়, দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল।
ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন  খেলাধুলা হতে পারে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সেতুবন্ধন: পাকিস্তানের রাষ্ট্রপতি