ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া লিওনেল মেসি তার ফুটবল জীবনের স্বর্ণযুগ কাটিয়েছেন বার্সেলোনার জার্সিতে। কাতালান এই ক্লাবকে শিরোপার পর শিরোপা এনে দেওয়া মেসি যেন ন্যু ক্যাম্পের মাটিতেই ফুটবল-জাদুকরের সংজ্ঞা তৈরি করেছিলেন। যদিও বার্সার সঙ্গে পথচলার ইতি টেনে তিনি পাড়ি জমিয়েছেন পিএসজি হয়ে এখন ইন্টার মিয়ামিতে। তবে বার্সেলোনার প্রতি মেসির ভালোবাসা আজও অটুট।

বিদায়ের সময়ই মেসি জানিয়েছিলেন, একদিন প্রিয় ক্লাবে ফিরতে চান। বার্সেলোনাও বরাবরই বলেছে, মেসির জন্য তাদের দরজা সবসময় খোলা। এবার সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে পারে। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষ দিকে মেসি বার্সেলোনায় যোগ দিতে পারেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বার্সায় ফিরেই নিজেকে আরও প্রস্তুত করতে চান কাতারের বিশ্বকাপজয়ী এই তারকা।

আরও পড়ুন  টানা দ্বিতীয় গোল্ডেন বুট এমবাপের

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে চলতি বছরের শেষের দিকে। যদিও চুক্তি নবায়নের সুযোগ থাকলেও বার্সায় ধারে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডেভিড বেকহ্যামের ক্লাবটি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে বলেও জানা গেছে। তবে সেই চুক্তিতে বার্সার সঙ্গে ধারে খেলার সুযোগ রাখা হতে পারে।

মেসির বার্সায় ফেরা কেবল ক্লাবের জন্যই নয়, ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ এক আবেগঘন অধ্যায় হতে চলেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত মেসির হাতে, তবে তার প্রতি বার্সা এবং ভক্তদের টান এই অধ্যায়কে বিশেষ করে তুলেছে। এখন অপেক্ষা, ফুটবল বিশ্বের এই সম্ভাব্য ঐতিহাসিক মেলবন্ধনের।

নিউজটি শেয়ার করুন

ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!

আপডেট সময় ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া লিওনেল মেসি তার ফুটবল জীবনের স্বর্ণযুগ কাটিয়েছেন বার্সেলোনার জার্সিতে। কাতালান এই ক্লাবকে শিরোপার পর শিরোপা এনে দেওয়া মেসি যেন ন্যু ক্যাম্পের মাটিতেই ফুটবল-জাদুকরের সংজ্ঞা তৈরি করেছিলেন। যদিও বার্সার সঙ্গে পথচলার ইতি টেনে তিনি পাড়ি জমিয়েছেন পিএসজি হয়ে এখন ইন্টার মিয়ামিতে। তবে বার্সেলোনার প্রতি মেসির ভালোবাসা আজও অটুট।

বিদায়ের সময়ই মেসি জানিয়েছিলেন, একদিন প্রিয় ক্লাবে ফিরতে চান। বার্সেলোনাও বরাবরই বলেছে, মেসির জন্য তাদের দরজা সবসময় খোলা। এবার সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে পারে। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষ দিকে মেসি বার্সেলোনায় যোগ দিতে পারেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বার্সায় ফিরেই নিজেকে আরও প্রস্তুত করতে চান কাতারের বিশ্বকাপজয়ী এই তারকা।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রেই মাঠে নামতে হবে ইরানি ফুটবলারদের