ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতায় থাকার সেই ধরনের কোনো ইচ্ছা আমার নেই: নৌপরিবহন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 543

ছবি সংগৃহীত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, “যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার সেই ধরনের কোনো ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, তা একদম আন্তরিকভাবে সাধারণ মানুষের এবং শ্রমিকদের উন্নয়নের জন্য ব্যয় করেছি।”

সম্প্রতি একটি টকশোতে উপদেষ্টাদের কেউ কেউ ক্ষমতায় থাকার আগ্রহী এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির

তিনি বলেন, “শ্রমিকদের পাওনা নিশ্চিত করা, মালিক-শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখা, এসব ক্ষেত্রে আমি যেটুকু কাজ করেছি, তা আগে কোনো শ্রমমন্ত্রী করেননি।”

নির্বাচনের সময় নিয়ে জানতে চাইলে এম সাখাওয়াত বলেন, “প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেটিই চূড়ান্ত। প্রথমে তিনি এপ্রিল বলেছিলেন, পরে বলেছেন ফেব্রুয়ারিতে হতে পারে। আমি তার বক্তব্যের বাইরে কোনো কথা বলবো না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্তে পৌঁছেছেন। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।”

চট্টগ্রাম বন্দর পরিচালনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “যেই কোম্পানি আসুক না কেন, বন্দর পরিচালনা করবে চিটাগাং পোর্ট অথরিটি। আগের মতোই থাকবে। কোম্পানিগুলো শুধু নির্দিষ্ট সময়ের জন্য পাঁচটি টার্মিনাল অপারেট করবে।”

তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে দুবাই পোর্টের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু মাঝপথে সেটিতে গড়বড় হয়েছে। যেটি দুবাইকে দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে সৌদি আরবকে। তখন দুবাই পোর্ট প্রতিবাদ জানালে, তাদের আশ্বাস দেওয়া হয় যে, বর্তমানে এনসিটির অপারেটরের মেয়াদ শেষে সেটি তাদের দেওয়া হবে।”

“পরে দুবাই পোর্ট আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে। তারা জানায়, বর্তমানে তারা ৮৫টি দেশে ৮৫টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করছে। এসব পোর্টের সঙ্গে তাদের গভীর সংযোগ রয়েছে জাহাজ চলাচল, লজিস্টিক্স ও উন্নয়ন ব্যবস্থাপনায়। এটি আমাদের জন্যও সম্ভাবনার দিক উন্মোচন করতে পারে,” বলেন উপদেষ্টা সাখাওয়াত।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় থাকার সেই ধরনের কোনো ইচ্ছা আমার নেই: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, “যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার সেই ধরনের কোনো ইচ্ছা নেই। যতটুকু সময় পেয়েছি, তা একদম আন্তরিকভাবে সাধারণ মানুষের এবং শ্রমিকদের উন্নয়নের জন্য ব্যয় করেছি।”

সম্প্রতি একটি টকশোতে উপদেষ্টাদের কেউ কেউ ক্ষমতায় থাকার আগ্রহী এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান