ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হিমছড়ি সৈকতে স্নানে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও ২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 481

ছবি সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে স্নানে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে এ দুর্ঘটনা ঘটে। সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে তিন শিক্ষার্থী ভেসে গেলে তাদের একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ঢাকার মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণ এলাকার বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ অপর দুইজন হলেন—বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং বগুড়া সদর উপজেলার নারুলি দক্ষিণ এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ শিক্ষাবর্ষের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচজন শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। এ সময় দুইজন বাঁধের উপরে থাকলেও তিনজন নেমে যান সাগরে গোসল করতে। হঠাৎ করে একাধিক বড় ঢেউয়ের তোড়ে তারা সাগরের গভীরে ভেসে যান।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হলে সাদমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি দুজনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

এদিকে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ‘সাদমান রহমান সাবাব নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’

সাগর উত্তাল থাকায় পর্যটকদের জন্য সমুদ্রস্নান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে পর্যটকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

হিমছড়ি সৈকতে স্নানে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ আরও ২ জন

আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫