ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 492

ছবি সংগৃহীত

কুড়িগ্রামে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পদযাত্রার দ্বিতীয় দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও সেই ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান। সমাজে মাফিয়া তন্ত্র, সন্ত্রাস এবং দখলদারিত্বের চক্র এখনও সক্রিয়। তাই এই লড়াই শেষ হয়নি, বরং চলমান লড়াইকে এগিয়ে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ইতিহাসে মওলানা ভাসানীর মূল্যায়ন হয়নি : নাহিদ ইসলাম

বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানের চেতনায় জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গড়ে তোলা হয়েছে। এ দলের লক্ষ্য, বাংলাদেশের মানুষকে অনাহারে না রেখে, কারো বোঝা না বানিয়ে, স্বাধীনভাবে তাদের অধিকার নিশ্চিত করা। দেশের নাগরিক যেন রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, সেটিই এনসিপির অঙ্গীকার।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

পথসভায় আরও বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজারহাটের সোনালী ব্যাংক চত্বর থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে জেলা শহরের ত্রিমোহনীতে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ত্রিমোহনী থেকে পদযাত্রা শুরু করে শহরের ঘোষপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা।

এনসিপি নেতারা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে ফুলবাড়ী উপজেলার উদ্দেশে তাদের যাত্রা শুরু হয়। ফুলবাড়ী উপজেলা শহরে আরেকটি পথসভা শেষে লালমনিরহাট জেলার উদ্দেশে পদযাত্রা এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতারা এই আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

কুড়িগ্রামে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পদযাত্রার দ্বিতীয় দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের পতন ঘটলেও সেই ফ্যাসিস্টিক ব্যবস্থা এখনও বিদ্যমান। সমাজে মাফিয়া তন্ত্র, সন্ত্রাস এবং দখলদারিত্বের চক্র এখনও সক্রিয়। তাই এই লড়াই শেষ হয়নি, বরং চলমান লড়াইকে এগিয়ে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে: নাহিদ ইসলাম