ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 459

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক সংগঠনের মধ্যে নতুন সমঝোতা তৈরি হয়েছে, যা বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।

শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চার দিনের সফর শেষে গত রাতে বিএনপির প্রতিনিধি দল দেশে ফিরে আসে।

আরও পড়ুন  বাসে পরিচয় থেকে বিয়ে, এরপর হত্যা, ১৩ বছর পর স্বামীকে গ্রেপ্তার: র‍্যাব

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের সানঝি প্রদেশের জিয়ান শহরে একটি মডেল কমিউনিটি পরিদর্শন করে। সেখানে কমিউনিটি কমিটির সেক্রেটারি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং কমিউনিটির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, কীভাবে তারা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রমভিত্তিক কর্মকাণ্ড, প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, সেটি প্রতিনিধি দলের কাছে ব্যাখ্যা করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের প্রয়াস স্পষ্ট হয় বলে বিএনপি নেতারা মন্তব্য করেন।

পরিদর্শন শেষে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শিয়ান বিমানবন্দরে উপস্থিত থেকে বিএনপি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

এর আগে গত ২৩ জুন বিএনপির মহাসচিবের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সিপিসির আমন্ত্রণে চীনে যায়। সফরকালে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির কর্মকৌশল, সামাজিক ব্যবস্থাপনা এবং জনগণের সাথে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়গুলো কাছ থেকে দেখার সুযোগ হয় তাদের।

বিএনপির মহাসচিব আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে : মির্জা ফখরুল

আপডেট সময় ১০:০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক সংগঠনের মধ্যে নতুন সমঝোতা তৈরি হয়েছে, যা বাংলাদেশ-চীনের কৌশলগত সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।

শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চার দিনের সফর শেষে গত রাতে বিএনপির প্রতিনিধি দল দেশে ফিরে আসে।

আরও পড়ুন  হজ ব্যবস্থাপনায় আরও সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ: ধর্ম উপদেষ্টা