ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: ড. আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 609

ছবি সংগৃহীত

রাজনীতিতে অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার পর নিজেকে অবরুদ্ধ ও অসহায় বোধ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, তাঁর কাছে নানা ধরনের অন্যায় তদবির নিয়ে লোকজন আসে, আর সেগুলো না মানলে তাকে ‘ভারতের দালাল’ বলেও অপবাদ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

ড. আসিফ নজরুল বলেন, “অনেকে অন্যায় তদবির নিয়ে আসে। আমি যদি পাত্তা না দিই, তাহলে গালাগাল শুরু হয়। তখন আমাকে ভারতের দালাল বলা হয়। আমি সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি। জীবনে এত অসহায় কখনো ফিল করিনি।”

সেমিনারে তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলোর সংখ্যা সেই তুলনায় অস্বাভাবিক নয় বলেও মত দেন তিনি। তাঁর ভাষায়, “কেউ যদি মামলা দেয়, আমি কিছু করতে পারি না। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে এই সত্যটা অস্বীকার করার উপায় নেই।”

ড. আসিফ নজরুল এ সময় সাংবাদিকদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণমাধ্যমের কেউ এক নয়। একেকজন একেক দলে বিভক্ত। দলাদলি, গ্রুপিং না করে নিজেরা আগে এক হোন। শক্তিশালী হোন। দলীয় চিন্তায় বিভক্ত থেকে নিজেদের মধ্যে মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।”

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং আইনি কাঠামোতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। আলোচনায় অংশ নেওয়া আরও কয়েকজন বক্তাও বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সাংবাদিকদের মধ্যে ঐক্য এবং পেশাগত নীতির প্রতি আনুগত্য জরুরি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. আসিফ নজরুল বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য এবং অভ্যন্তরীণ চাপের প্রসঙ্গ তুলে ধরেছেন। তবে বৃহস্পতিবারের বক্তব্যে তিনি তার বর্তমান অবস্থান নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করলেন।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: ড. আসিফ নজরুল

আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

রাজনীতিতে অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার পর নিজেকে অবরুদ্ধ ও অসহায় বোধ করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি অভিযোগ করেছেন, তাঁর কাছে নানা ধরনের অন্যায় তদবির নিয়ে লোকজন আসে, আর সেগুলো না মানলে তাকে ‘ভারতের দালাল’ বলেও অপবাদ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার