ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ইসরায়েলের ওপর মার্কিন নির্ভরতা দুর্বলতার প্রমাণ: খোমেনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 425

ছবি সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সাহায্য চাওয়া তাদের দুর্বলতা ও অক্ষমতার পরিষ্কার প্রতিফলন। তিনি বলেন, শত্রুরা যদি ভয় পায়—তা বুঝতে পারলে তারা ছাড় দেবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, আয়াতুল্লাহ খোমেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, “জায়নিস্ট শাসন এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, তাদের মার্কিন মিত্রদের হস্তক্ষেপ কামনা করতে হচ্ছে। তারা এমন কথা বলছে—যা দেখিয়ে দেয়, তারা কতটা দুর্বল ও অসহায়।”

আরও পড়ুন  নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত

তিনি আরও বলেন, “আমি আমাদের প্রিয় জনগণকে বলছি—শত্রু যদি বুঝে ফেলে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তবে তারা সহজে পিছু হটবে না।”

খোমেনি ইরানিদের সাহস ও স্থিরতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যে দৃঢ়তা ও মনোবল এখন পর্যন্ত দেখিয়ে চলেছেন, সেটি আরও জোরালোভাবে ধরে রাখুন।”

সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আন্তর্জাতিক মহল। এমন প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে আসা এই বার্তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে, তারা কোনো অবস্থাতেই পিছু হটতে প্রস্তুত নয়।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের ওপর মার্কিন নির্ভরতা দুর্বলতার প্রমাণ: খোমেনি

আপডেট সময় ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সাহায্য চাওয়া তাদের দুর্বলতা ও অক্ষমতার পরিষ্কার প্রতিফলন। তিনি বলেন, শত্রুরা যদি ভয় পায়—তা বুঝতে পারলে তারা ছাড় দেবে না।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে জানানো হয়, আয়াতুল্লাহ খোমেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, “জায়নিস্ট শাসন এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, তাদের মার্কিন মিত্রদের হস্তক্ষেপ কামনা করতে হচ্ছে। তারা এমন কথা বলছে—যা দেখিয়ে দেয়, তারা কতটা দুর্বল ও অসহায়।”

আরও পড়ুন  ইতালির রাভেনা বন্দরে ইসরায়েলগামী অস্ত্রবাহী ট্রাক আটকালো শ্রমিকরা